Wednesday, July 20, 2016

বাংলাদেশের কিছু তরুণ-তরুণী স্যাটেলাইট তৈরি করে তা মহাকাশে উৎক্ষেপণ করেছে। সেই স্যাটেলাইট পৃথিবী প্রদক্ষিণ করে বাংলার আকাশসীমায় এসে জানান দিচ্ছে ‘আমার সোনার বাংলা,আমি তোমায় ভালোবাসি।’
বাংলাদেশে তরুণ-তরুণীদের নির্মিত স্যাটেলাইট থেকে এমন সুরের মুর্চ্ছনা কানে এসে একদিন বাজবে - এমন খবরকে অনেকে হয়তো স্বপ্ন অথবা কল্পনাবিলাস বলে উড়িয়ে দিতে চাইবে। কিন্তু এটি না স্বপ্ন, না কল্পনা -এটিই হবে বাস্তবতা। আপাতত মনে হতে পারে স্যাটেলাইট উৎক্ষেপণ বাংলাদেশের জন্য দূরকল্পনা। কিন্তু বাস্তবতা হলো, মহাকাশ গবেষণায় উন্নত দেশগুলো থেকে বাংলাদেশও খুব একটা পিছিয়ে নেই।

0 comments:

Post a Comment